Posts

Showing posts from December, 2024

যে কারণে সব ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে আগামীকাল

Image
  ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে কোনো লেনদেন হবে না। বন্ধ থাকবে দেশের প্রধান দুই শেয়ারবাজার ডিএসই ও সিএসই। কেন্দ্রীয় ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী প্রতি বছরের ১ জুলাই ও ৩১ ডিসেম্বর দুদিন ‘ব্যাংক হলিডে’। আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য বার্ষিক হিসাবনিকাশ শেষ করতে প্রতি বছর এই দুই দিন ‘ব্যাংক হলিডে’ পালন করা হয়। প্রথা অনুযায়ী অর্থবছরের প্রথম দিন ১ জুলাই এবং পঞ্জিকা বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকলেও শুধু ব্যাংকের নিজস্ব দাপ্তরিক কার্যক্রম চলে। আর্থিক হিসাব মেলাতে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। তবে ব্যাংক কিংবা গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকলেও সেখানে কোনো ধরনের লেনদেন সম্পন্ন হয় না। ব্যাংক হলিডেগুলোতে বাংলাদেশ ব্যাংক, কোন ব্যাংক থেকে ব্যাংক বা ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন পরিচালনা করা হয় না। এ সময়ে গ্রাহক চাইলে কার্ডের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করতে পারবেন। অপরদিকে পুঁজিবাজারের শেয়ার কেনাবেচার পর ব্যাংকের মাধ্যমে অর্থ লেনদেন হয়ে থাকে। ব্যাংক ব...

গভীর রাতে কমলাপুর স্টেশনের মনিটরে অশ্লীল ভিডিও, অতঃপর যা ঘটলো

Image
  কমলাপুর রেলস্টেশনে মনিটরে অশ্লীল ভিডিও প্রদর্শনের ঘটনায় তদন্তে পুলিশ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শুক্রবার রাত আড়াইটার দিকে এক অদ্ভুত এবং বিব্রতকর ঘটনা ঘটে। অনুসন্ধান কাউন্টারের উপরের স্ক্রিনে হঠাৎ অশ্লীল ভিডিও চালু হয়ে যায়, যা স্টেশনে উপস্থিত যাত্রী এবং আশপাশের ঘুমন্ত মানুষদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপস্থিত লোকজন মনিটরটি বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে ক্ষুব্ধ যাত্রীরা ইট ছুঁড়ে মনিটরটি ভেঙে ফেলেন। ঘটনার পর পরই রেল পুলিশের ঢাকা বিভাগ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করে মনিটর নিয়ন্ত্রণ নিয়ে ওই ভিডিওটি চালানো হয়েছিল। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে এটি ঘটল, তা খতিয়ে দেখতে রেল পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে। এ বিষয়ে স্টেশনের প্রযুক্তিগত সুরক্ষাব্যবস্থাও পুনর্মূল্যায়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ঘটনা রেলস্টেশনের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কর্তৃপক্ষ আরও স...